চলতি অর্থবছরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বৈধ পথে অর্থ পাঠাতে সরকারের ঘোষিত আড়াই শতাংশ নগদ প্রণোদনা ও ব্যাংকিং সেবার আধুনিকায়ন প্রবাসীদের আরও উৎসাহিত করছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করছে।